বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর কোরবান আলী সোহেল হত্যা মামলার আসামি আব্দুল মোমিন সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর ৪টার দিকে খাগড়াছড়ির রামগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি আব্দুল মোমিন সুমন সীতাকুণ্ড উপজেলার দোয়াজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেনেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িহ রামগড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৪টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এএ












