৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে করোনা কেড়ে নিলো অধ্যাপকের প্রাণ

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যাপক ও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, সীতাকুণ্ড শুভসংঘের সভাপতি, সাংস্কৃতিক ও সমাজ সেবক অধ্যাপক রনজিত সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে গেলেন।

রনজিত সাহা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার মৃত বিনোদ বিহারীর পুত্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার সময় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রনজিত সাহার পরিবার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সেন্টার ক্লিনিকে ভর্তি করানো হয়। কিন্তু তার অবস্থার অবনতি দেখে স্বজনরা ঢাকা স্কয়ার হাসপাতাল ভর্তি করান। সেখানে দীর্ঘ ২১দিন চিকিৎসার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তিনি মারা যান।

এদিকে অধ্যাপক রনজিত সাহার মৃত্যুর সংবাদ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে পুরো সীতাকুণ্ড উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুর শোক প্রকাশ করেছেন আলহাজ্ব দিদারুল আলম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর ব্যাবসায়ী দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ, সীতাকুণ্ড বালিকা স্কুল, শুভসংঘ ও আরো অন্যান্য স্কুল কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ