২০ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান উল্টে পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি  »

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছে।আজ (২৫ নভেম্বর) বুধবার বিকাল ৩টার সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ নিহতের ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ কফিল উদ্দিন (৪৫)।

এদিকে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম ও ফৌজদারহাট ফাড়িঁ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে আসা ঢাকামূখী একটি কাভার্ডভ্যান বাইপাস এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এসময় পথচারী কফিল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত কফিল উদ্দিন চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন জাকির আলী সওদাগর বাড়ির মোঃ জামাল উদ্দিনের ছেলে।

এবিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরনবী বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এক পথচারী কাভার্ডভ্যান নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।এঘটনার পর কার্ভাডভ্যান চালক ও হেলপার তারা দুজনেই পালিয়ে গেছে। গাড়িটি আটক রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন