বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডে উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় বিউটি আক্তার (৩৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। বিউটি বড় কুমিরাস্থ ঘাটঘর এলাকার মৃত রবিউল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কহলের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনারস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বর্ণিক।
বাংলাধারা/এআই












