সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইকবাল (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর এক সপ্তাহ আগে ওই এলাকায় ইকবালের বন্ধু জসিমের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়।
নিহত ইকবাল পৌরসভার ডাকবাংলা রোডের বাসিন্দা ও উত্তরা মোটর্সের বিপনন কর্মকর্তা।
নিহত ইকবালের বন্ধু সাংবাদিক জাহাঙ্গীর বিএসসি জানায়, ইকবাল মোটরসাইকেল নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শেখপাড়া ইউটানে একটি ট্রাক তাকে চাপা দেয়, ঘটনাস্হলেই ইকবালের মৃত্যু হয়। সন্ধ্যা ৭ টায় খবর পাই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এর এক সপ্তাহ আগে একই এলাকায় নিহত ইকবালের বন্ধু জসিমের মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়। এক সপ্তাহের ব্যবধানে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।












