সীতাকুণ্ড প্রতিনিধি »
পবিত্র মাহে রমজান উপলক্ষে সীতাকুণ্ডের ভাটিয়ারী মাদাম বিবির হাটের তিনটি শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকের উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে এস এল শীপ-রি প্রোসেস ইন্ডা. লিমিটেড, কবির স্টীল, এম এম শীপ ব্রেকিং।
এই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ ও খাদেমপাড়া গ্রামের অসচ্ছল পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ২৫ কেজি, আলু ৫ কেজি, চনাবুট ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও চিনি ১ কেজি।
খাদ্য সামগ্রী বিতরণকালে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা সংশ্লিষ্ট এলাকার পরিচিতদের নিয়ে তালিকা করেছি। তাদের মাধ্যমে পিকআপ ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছি। সবাই যদি এগিয়ে আসে তাহলে অসচ্ছল মানুষগুলোর কষ্ট কিছুটা লাগব হতো।












