১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে নলকূপের পাইপে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড উপজেলায় নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পশ্চিম মান্দারীটোলা গ্রামের মোহাম্মদ আলীর নতুন বাড়িতে নলকূপ বসাতে গেলে এ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

সরেজমিনে মো. আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, নলকূপ বসানোর পর চাপলেই দাউ দাউ করে জ্বলে উঠে গ্যাসের আগুন। নলকূপ স্থাপনকারী কামরুল হোসেন সাংবাদিকদের বলেন, নতুন ঘর করেছি তাই নতুন করে নলকূপটি শাহ আলম মিস্ত্রির বসানোর পর কল চাপলেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে ।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ আগে জানাননি। তবে ফারুক নামে এক সাংবাদিক ফোনে জানিয়েছিল। এ ব্যাপারে আমি সরজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো। তবে আমার ধারণা এটা পকেট গ্যাস হতে পারে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) টিউবওয়েলটির মাথা খুলে নিয়ে তার মুখে সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে দিতে চেষ্টা করা হলে তাও জ্বলে নিঃশেষ হয়ে যায়। এ ব্যাপারে গ্যাস অনুসন্ধান টিমকে জানানো হবে, তারা কি সিদ্ধান্ত দেয় দেখা যাক।

আরও পড়ুন