২৩ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা: পলাতক আসামি হৃদয় র‌্যাবের জালে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিরাপত্তাকর্মী ছালাউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. হৃদয় (২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার হৃদয় উপজেলার মান্দারীটোলা এলাকার হারুনের ছেলে বলে জানা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরীর পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নিহত ছালাউদ্দিন সীতাকুন্ড থানাধীন দক্ষিণ মামহমুদাবাদ এলাকার বাসিন্দা। ছালাউদ্দিনের স্ত্রী জানায়, বঙ্গপোসাগরে অবস্থান করা ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামে একটি কোম্পানির ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন ছালাউদ্দিন।

গত ৩১ জানুয়ারি ড্রেজারের তেল চুরিকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীদের সাথে ছালাউদ্দিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজল এবং ছালাউদ্দিনকে তারা মারধরও কুপিয়ে আহত করে। পরে (৩ ফেব্রুয়ারি) ছালাউদ্দিনের সন্ধান না পেয়ে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।

পরবর্তীতে কোয়ানিয়া খাল থেকে পুলিশ ছালাউদ্দিনের মরেদহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং ৮/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে এ মামলার আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ