১৪ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে বাস দুর্ঘটনা; ‘বাংলাধারা’ চেয়ারম্যান আবদুস সবুর লিটনের দুঃখ প্রকাশ

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুন্ডের বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত ও অন্তত ১৪ জন আহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাধারাধা’র চেয়ারম্যান আবদুস সবুর লিটন।

তিনি গতকাল রাতে এক বিবৃতিতে বলেন, ‘আমার রামপুর ওয়ার্ডে আমার আপনজনদের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাকে খুব মর্মাহত করেছে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’ তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসা খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন। এছাড়া তিনি তাঁর ফেইবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে।

আবদুস সবুর লিটনের ফেইবুক স্ট্যাটাস

প্রসঙ্গত, গত শুক্রবার (৬সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সীতাকুন্ড বটতল এলাকা থেকে বিয়ের অনুষ্টান শেষ করে ফেরার পথে উপজেলার বারআউলিয়া শেয়ারিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রায়হান (১২) নামে এক শিশু নিহত হয়। এতে আরো ১৪ জন যাত্রী আহত হন।

উল্লেখ্য, আবদুস সবুর লিটন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সফল কাউন্সিলর।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ