১৩ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর রহমত নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এস আই মো. মুজিব জানান, নিহত শহীদ আহমেদ ওই এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল হালীমের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর রহমত নগর গ্রামের যুবক শহীদ আহমেদ (১৯)অন্যান্য দিনের মত একই এলাকায় অবস্থিত তার নিজ পোল্ট্রি খামারে কাজ করছিল। এসময় সে বিদ্যুৎ-এর তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ