বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং শহিদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি কুমিল্লায়।
পুলিশ জানায়, নিহত দুজন দুটি মোটরসাইকেলে ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন। একই স্থানে দুর্ঘটনায় মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম গুরুতর আহত হন । হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/টিএম












