১২ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সীতাকুণ্ডে উপজেলার মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকূলের কেওড়া বাগান থেকে সোমবার (৫ মে) গভীর রাতে নির্মল দাশ (৪৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পরে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানা পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, নির্মল দাশ প্রায় সময় শরীরে জ্বালাপোড়া করার কারণে সাগরে গোসল করতে যায়। কিন্তু সে গত বৃহস্পতিবার (১ মে) সমুদ্রে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি পরেও সন্ধান না পেয়ে রবিবার থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার। রবিবার রাতে মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে কয়েকজন জেলে গভীর রাতে কয়েকজন জেলে মাছ ধরতে গেলে কেওড়া বাগানে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এই বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন বলেন, স্থানীয়রা কেওড়া বাগানে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবায় ফোন করার মাধ্যমে বিষয়টি আমরা জানি। পরে কটা না চলে গিয়ে লাশ উদ্ধার করে তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও কি কারনে মারা গিয়েছে এই বিষয়টি আমরা জানি না। ময়নাতদন্তের পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

এআরই/এমইউ/ বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ