২৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদারস্টিল শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আলী ওরফে নাজিম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলী সীতাকুণ্ডের কুমিরা কাজীপাড়া এলাকার জানে আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মো. আলী ওই এলাকায় মালামাল কিনতে যান। তার অবস্থান থেকে আনুমানিক ২০০ ফুট দূরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘুরতে ঘুরতে তার কাছে চলে আসে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত চলছে। পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন