১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করতে গিয়ে লোহার আঘাতে মো. মনির (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সলিমপুর সাগর উপকূলে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মো. মনির। পরে ইয়ার্ডের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শিপ ইয়ার্ডে লোহার আঘাতে মো. মনির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন