১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শিশুকন্যাকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে মো. শাহীন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীন সীতাকুণ্ড থানার ইয়াসিন নগর এলকার নেজাম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার পর ২৭ মার্চ ভিকটিমের বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা করেন।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরও পড়ুন