১৩ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শায়লা আক্তার (৪৫) নামক এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছে শায়লার স্বামী টিপু সুলতান (৫০)।

সোমবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১ টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত শায়লার স্বামী টিপু সুলতানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে ।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন পাহাড়তলী এলাকার বাসিন্দা টিপু সুলতান ও তার স্ত্রী শায়লা আক্তার ঢাকা থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামের উদ্দেশে বাশঁবাড়ীয়া এলাকা অতিক্রম করছিল। এসময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে শায়লা আক্তারের মৃত্যু ঘটে। এতে গুরুতর আহত হয় তারই স্বামী টিপু সুলতান।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাদেক হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর নিহত শায়লা আক্তারকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এক মহিলা নিহত হয়েছে এবং তার স্বামী গুরুতর আহত হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল আটক রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ