২৩ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে মো. এমরান হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলি এলাকায় সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এমরান হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কৈতরা এলাকার আব্দুল হকের ছেলে।

কুমিরা নৌ পুলিশের উপ পরিদর্শক চান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এমরান হোসেন ৫ দিন আগে বন্দর এলাকার একটি ট্যাঙ্কার বোটে উঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। এ নিয়ে নিখোঁজের স্ত্রী বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। স্ত্রীকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ