সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. মারুফ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১২টা দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাহ ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার বদুর বাড়ীর বাসিন্দা মতিন বাসারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুর দেড়টায় উপজেলার ফৌজদারহটা আব্দুল্লাহঘাটা এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. মারুফ নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












