১৯ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি >>>

পবিত্র মাহে রমজান উপলক্ষে সীতাকুণ্ড বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১ হাজার হতদরিদ্র, মাইক্রো, কার, সিএনজি ও রিক্সাচালকদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আলী জাহাঙ্গীর ১নং ওয়ার্ড রহমতের পাড়া থেকে শুরু করে ৯নং ওয়ার্ড আকিলপুর পর্যন্ত এলাকার দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল বারেক, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, আওয়ামীলীগ নেতা আরশেদ মাহমুদ সোহাগ, ফখরুল ইসলাম চৌধুরী, আবু তাহের সওদাগর, কামরুজ্জামান, মুন্সী কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দিন, আবদুল্লা আল মামুন, জসিম উদ্দিন, ইঞ্জিঃ নজরুল, পেয়ার আহম্মদ, মোহাম্মদ নবী, ইউপি সদস্য সাহাব উদ্দিন, মোঃ রাশেদ, মোঃ সেলিম উদ্দিন, মোঃ সফিউল আলম, মোছাঃ কোহিনুর বেগম, লাকি আক্তার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন টিটু, যুবলীগ নেতা আমজাদ হোসেন, সেলিম মজিদ, তুহিন আলম, নুরউদ্দীন, জাহাঙ্গীর, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দীন চৌধুরী আদিল, ছাত্রলীগ নেতা নাজমুল, আশরাফ, রায়হান, পাবেল, ফাহিম, সাকিব, মুন্না, সজিবসহ অনেকে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন