১৮ মার্চ ২০২৬

সীতাকুণ্ড আওয়ামী লীগের ৯, স্বতন্ত্র ৮, জাপা ১ এবং মেম্বার পদে ৪১৬ জনের মনোনয়ন পত্র দাখিল

সীতাকুণ্ড প্রতিনিধি»

চট্রগ্রামের  সীতাকুণ্ড উপজেলার  ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উৎসবের সহিত উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দিতে দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিসে  দেখা যায়,  এবার নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ৯ জন,স্বতন্ত্র প্রার্থী ৮ জন,জাতীয় পাটি ১ জন এবং মেম্বার পদে ৪১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করে। মেম্বারদের মধ্যে সাধারণ আসনে ৩৪৭ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৬৯ জন।

এদিকে বিএনপি জামায়াত এবার নির্বাচনে অংশ গ্রহন না করার কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন যারা পাননি,তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শক্ত প্রার্থী বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরীর ছেলে মোঃ আরিফুর রহমান চৌধুরী রাজু। তাই এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর রাজুকে ডিঙ্গিয়ে জয়লাভ করা কষ্টকর হয়ে যাবে।

আওয়ামীলীগ মনোনীতরা নৌকার প্রতীক নিযে আসলেও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের কে নিয়ে তারা আতংকে আছেন,কারন,সুষ্ঠ ভোট হলে তারা দলের একটি অংশের ভোট পাবে অপরদিকে বিএনপি জামাতের ভোট ও স্বতন্ত্র প্রার্থী পেতে পারেন। এতে স্বতন্ত্র প্রার্থী বিজযের সম্ভাবনা তুচ্ছ করে দেয়া যায় না। তরে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন