১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ড উপজেলা শ্রমিক নেতা সামছুল আলম আর নেই

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও এসকেএম জুট মিলের সিবিএ’র সাবেক সভাপতি মো. সামছুল আলম (৭০) আর নেই।

শুক্রবার দিনগত রাত দেড়টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)।

আজ শনিবার যোহর নামাজের পর তাঁর নিজ বাড়ি গুপ্তা বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থা দাফন করা হবে।

এদিকে এই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলহাজ্ব দিদারুল আলম দিদার এমপি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, শ্রমিক নেতা মোহসীন জাহাঙ্গীর চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন