৩০ মার্চ ২০২৬

সীতাকুন্ডে পূর্ণাঙ্গ বেতনের দাবিতে টেক্সটাইল কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বাংলাধারা প্রতিবেদন »

শতভাগ বেতনের দাবিতে বিক্ষোভ করছে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মার্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা।

রোববার (১০ মে) সকাল থেকে কারখানার সামনে অবস্থান করেন শ্রমিকরা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বার আউলিয়া মার্স টেক্সটাইল কারখানায় কর্মরত শ্রমিকদের এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন দেওয়া হবে- এমন খবরে শ্রমিকরা বিক্ষোভ করেন।

তিনি বলেন, আমরা মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। শ্রমিকদের দাবি অনুযায়ী এপ্রিল মাসের শতভাগ বেতন দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন