বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডের ভাটিয়ারী কলেজ রোড় এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মোবাইল ফোন চুরির সন্দেহে তাকে আটকের পর পুলিশের এক এসআই যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আজহার (২৬)। সে ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।
বর্তমানে নিহত যুবকের লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। সেখানে শত শত মানুষ ভীড় করেছে।
বাংলাধারা/এফএস/টিএম












