১৪ মার্চ ২০২৬

সীতাকুন্ডে স্কুলের বাথরুম- সিড়িতে রক্ত, ছড়িয়ে পড়েছে ছেলেধরা আতংক

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুন্ডে একটি স্কুলের বাথরুম ও সিড়িতে রক্তের দাগ থেকে পুরো এলাকায় শিশুর মাথা কেটে নিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় স্কুলটি বন্ধ হয়ে গেছে।

সোমবার (২২ জুলাই) সকালে সীতাকুন্ড উপজেলার সোনাইছরি ইউনিয়নের লালবেগ এলাকায় বেসরকারি ‘গ্রামার পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে’ এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে স্কুলের শিক্ষকরা স্কুলে এসে বাথরুমের বেসিন ভাঙ্গা এবং বাথরুমের সামনে, সিড়িতে ও প্রধান শিক্ষকের কক্ষের সামনে রক্ত দেখে হতবাক হয়ে যান। এসময় কিছু অভিভাবক শিমুদের নয়ে স্কুলে এসে রক্তের দাগ দেখলে দ্রুত ছড়িয়ে পড়ে স্কুল থেকে শিশুর মাথা কেটে নিয়ে যাওয়ার গুজব।

স্কুলটির প্রধান শিক্ষক নাহিদ শারমিন রুমি বাংলাধারাকে বলেন, সকালে দপ্তরি স্কুল খুলে বাথরুমের মেঝে, সিড়ি ও আমার কক্ষের সামনে রক্ত দেখতে পান। এসময় কিছু অভিভাবক এসে রক্ত দেখলে শিশুর মাথা কাটার গুব ছড়িয়ে পড়ে। আমরা স্কুল ছুটি দিয়ে দিয়েছি এবং পুলিশ ও উপজেলা প্রসাশনকে বিষয়টি অহিত করেছি।    

তিনি বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল স্কুলটি বন্ধ করে দেয়ার অপচেষ্টা করে আসছে বেশ কিছুদিন ধরে।

দেশে চলমান ‘ছেলেধরা’ আতংককে কাজে লাগিয়ে স্কুলটি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই প্রভাবশালী মহল এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন প্রধান শিক্ষক।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ