২১ মার্চ ২০২৬

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন »

বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙ্গালী জাতির পিতা নন, বিংশ শতাব্দীর শেষ ভাগে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের নিপীড়িত নির্যাতিত, মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস।

গতকাল শনিবার সকাল ১০ টায় সুদানের দারফুরে এলফেশার সুপার ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এর ডাইনিং হলের এন্টি রুমে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন কালে দারফুর মিশনের চিফ সার্ভিস ডেলিভারি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল প্রেমজিৎ সিং এ মন্তব্য করেন।

জেনারেল সিং তার বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ এর ভূয়সী প্রশংসা করেন। বর্তমানে বৈশ্বিক করোনা মোকাবেলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।

দারফুরে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশের অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর দূর্লভ ১০৫ টি ছবি, ৫ টি ভিডিও, ইংরেজি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্বলিত বই স্থান পেয়েছে।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার আব্দুল হালিম জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে বহিঃবিশ্বে তুলের ধরার চেষ্টা করেছি। এর অংশ হিসেবেই এই কর্ণার স্থাপন করেছি। এলফেশার সুপার ক্যাম্পে প্রায় ২০ টি দেশের প্রায় ২০০০ লোক কর্মরত রয়েছে।

দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিদর্শন করতে পারবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন