১৯ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একবেলা আহার ‘বিজয়ের হাসি’

বাংলাধারা প্রতিবেদন »

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে ডবলমুরিং থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর চৌধুরী (রাব্বি)’র আয়োজনে শতাধিক শিশুদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন মোল্লা।

সকল শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী পরবর্তী প্রধান অতিথি তার বক্তব্য প্রদানকালে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে সকল উগ্র-মৌলবাদী, সাম্প্রদায়িক অপ-শক্তিকে এই বাংলার মাটি হতে সমূলে উৎপাটন করে ২০৪১ সালের মধ্যে দেশ অর্থনৈতিকভাবে সুদূঢ় হবে।

তিনি আরো বলেন, দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে এবং হাসি ফুটবে সকল বাঙালির মুখে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র সুদৃঢ় নেতৃত্বে বাঙালি হাসবে বিজয়ের হাসি।

এই কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ২৮নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ নাসির, রাশেদ আহমেদ কমার্স কলেজ ছাত্রলীগ নেতা জোবায়ের রহমান, মোর্শেদ ইমন মেহেদী, বিল্টু সেন, নাঈম ইসলাম হৃদয় ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান, নয়ন দাশ সদরঘাট থানা ছাত্রলীগ নেতা ফয়সাল সোহেল, জহির, জনি সহ ডবলমুরিং থানা ছাত্রলীগ ও ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন