২৭ মার্চ ২০২৬

সূচকের উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজারে লেনদেন

বাংলাধারা প্রতিবেদন»

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।  

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৬৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দর।

এছাড়া গতকাল সোমবার মোট লেনদেনের হয়েছে ৬৭.৪৩ কোটি টাকা। মোট ২২,৬২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৩০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১,০২৯.৩৬ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৪.৯৬ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৩.২৫ তে।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০১,৭২৪.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৪৯.৯৭ কোটি টাকায়। সিএসইতে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন