১৮ মার্চ ২০২৬

সেনা অভিযানে লক্ষীছড়িতে অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি সেনা জোনের অভিযানে অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন মংলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় শতাধিক ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

এসময় অবৈধ কাঠের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে কাঠগুলো লক্ষীছড়ি বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

লক্ষীছড়ি রেঞ্জকর্মকর্তা মো: আব্দুল গফুর বলেন, আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১০০ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। উদ্ধারকৃত কাঠের মধ্যে সেগুন, গামারী ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ বলেন, তাৎক্ষণিকভাবে অবৈধ কাঠের চোরাচালানের সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করা না গেলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরোও বলেন, পাহাড়ের এই ধরনের অবৈধ কাঠ পাচার বন্ধ করতে এবং অবৈধ কাঠ পাচারকারীদের গ্রেফতারে সেনা অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন