১৭ মার্চ ২০২৬

সেন্টমাটিনের কেয়াবনে বিপুল পরিমাণ মাদক জব্দ

কক্সবাজার প্রতিনিধি »

সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন কেয়া বনে অভিযান চালিয়ে ৮৩২ বোতল বিদেশি মদ ও ২ হাজর ৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিসিজি সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা এ অভিযান চালান বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদে খবর আসে সাগর দিয়ে মাদকের বিশাল একটি চালান আসছে। এমন খবরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. তারেক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন কেয়াবন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তা গুলো তল্লাশি করে ৮৩২ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) ও ২ হাজার ৫২ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত এসব বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন