২০ মার্চ ২০২৬

সৈয়দ আতাউর রহমান ঈছাপুরীর (রহ.) ইন্তেকাল

বাংলাধারা প্রতিবেদন »

ফটিকছড়ি নানুপুর ঈছাপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফী সৈয়দ মোহাম্মদ আতাউর রহমান ঈছাপুরী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃ্ত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। তিনি চার ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য ভক্ত, মুরিদ, অনুরক্ত ও গুনগ্রাহী রেখে যান।

সৈয়দ মোহাম্মদ আতাউর রহমান ঈছাপুরী (রহ.) ইন্তেকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক নুরুল মোস্তফা।

তিনি জনান, শনিবার বাদ আসর ঈসাপুরী দরবার শরীফ প্রাঙ্গণে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে। পরে তাকে ইছাপূরী দরবার শরীফস্থ রওজা কমপ্লেক্স প্রাঙ্গণে দাফন করা হবে।

মরহুমের ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া পি এইচ পি ফ্যামিলীর চেয়ারম্যন সুফী মিজানুর রহমান, শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ ইয়াছিন মাহমুদ সিদ্দিকীসহ, শিক্ষাবিদ, সাংবাদিক ও চিকিৎসবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন