২৬ মার্চ ২০২৬

সোনাকানিয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

বাংলাধারা প্রতিবেদক »

সাতকানিয়ার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গারাংগিয়া সোহাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের সাথে মোটরসাইকেল প্রতীকে সতন্ত্র প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহত দুইজন হলেন নৌকার প্রার্থী। পরে তাদেরকে নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টায় সোনাকানিয়ার ৭ নং ওয়ার্ডের মধ্য গারংগিয়ার একটি কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরীর জানান, তার এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, নৌকার লোকজন কেন্দ্রে ঢুকে সিল মারছে। তিনি সুষ্ঠু নির্বাচন চান।

এদিকে নৌকার প্রার্থী জানান, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি তার।

আরও পড়ুন