১৯ মার্চ ২০২৬

সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন : ওবায়দুল কাদের

বাংলাধারা ডেস্ক  »

আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

শনিবার (০৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

সেতুমন্ত্রী জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, কয়েকদিন ধরে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। দেশে নতুন করে আরও ছয় হাজার ৮৩০ জন জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। গত বছর দেশে করোনা শনাক্ত হওয়ার পর এটিই একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা।

এর আগে গত বৃহস্পতিবার ছয় হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল, যেটি ছিল সর্বাধিক। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে করোনায় আরও ৫০ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন