বাংলাধারা ডেস্ক »
ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শোক মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৪৮ জন।- আল জাজিরা
মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরানি শহর কারমানে পদদলনের ঘটনায় এ প্রাণহানি ঘটে।
কারমানে কাসেম সোলাইমানির শেষকৃত্যে লাখো মানুষের জমায়েত ঘটে। অনলাইন ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে পড়ে রয়েছে প্রাণহীন অনেক মরদেহ। অনেক আহত মানুষ আর্তনাদ করছে সাহায্যের জন্য।
ইরানের জরুরি মেডিকেল সার্ভিসের প্রধান পীর হোসেইন কোলিবান্দ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের অনেক সতীর্থদের হারিয়েছি আমরা।
এ শোকযাত্রায় ১০ লাখ মানুষের জমায়েত হয়। এ শেষকৃত্য উপলক্ষে একদিন আগে থেকেই লোকজন জমায়েত হতে শুরু করে। দেখো গেছে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রার্থনায় বসে চোখের পানি ফেলছেন।
ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা আহবাজে বিশাল জমায়েতের পর মাশাদে জনতার ঢল নামে। এরপর কারমানে ১০ লাখ মানুষের ঢলই প্রমাণ করে জেনারেল সোলাইমানির জনপ্রিয়তা কতটুকু কত ছিল। গত দুইদিনের জমায়েতে যারা উপস্থিত হতে পারেনি। তাদের অনেকেই এ জমায়েতে অংশ নিতে চেয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম












