১৭ মার্চ ২০২৬

সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের অভিযোগে চসিকে দুদকের অভিযান

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে দুদকের একটি টিম চসিক কার্যালয়ে যায়।

দুদক চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাঈদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় বিগত বছরে নগরের সৌন্দর্যবর্ধনসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা।

দুদক সূত্র জানায়, চসিকের সৌন্দর্যবর্ধনে অনিয়মের বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে। কম মূল্যে টেন্ডার ও এক প্রতিষ্ঠানকে একাধিক কাজ দেয়ার অভিযোগের বিষয়ের অভিযান চালানো হয়েছে। এ সময় বিগত বছরে নগরের সৌন্দর্যবর্ধনসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। সেখানে কর্মকর্তাদের সঙ্গে দুদক কর্মকর্তারা সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ নিয়ে কথা বলেন। যাচাই করা হয় নথিপত্রও।

দুদক চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাঈদ বলেন, নগরের সৌন্দর্যবর্ধনে অনিয়মের বিষয়ে দুদকের হটলাইন নম্বর ১০৬ এ অভিযোগ করা হয়। সৌন্দর্যবর্ধন প্রকল্পের বিভিন্ন নথিপত্র যাচাই করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। সেটা প্রতিবেদন আকারে ঢাকায় পাঠানো হবে।

আরও পড়ুন