১৯ মার্চ ২০২৬

স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে শিক্ষক আটক

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রাম হাটহাজারীতে অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৬ এপ্রিল) র‌্যাবের একটি বিশেষ অভিযানে তাকে হাটহাজারী থানার কুয়াইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষক রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার ফয়জুল হকের ছেলে। তিনি নগরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক।

সূত্র জানায় গত তিন বছর আগে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাথরুমের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি দেখিয়ে একাধিকবার ওই ছাত্রীকে অশ্লীল ছবি ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে তার কাছে পাঠাতে বাধ্য করে। এতে রাজি না হলে বন্ধু, বান্ধবীকে পাঠানোর এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। তিন বছর যাবত ছাত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

র‍্যাব -৭ জানান, আটক আয়াতুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করেন। এছাড়া শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবিও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ​নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন