৩১ মার্চ ২০২৬

স্কুলে জুয়ার আসর, যুবলীগ নেতাসহ আটক ৯

বাংলাধারা ডেস্ক »

বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দায় অভিযান চালিয়ে একটি বিদ্যালয়ের কক্ষ থেকে যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।

দীর্ঘদিন ধরেই নুরিয়া স্কুলের শ্রেণিকক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করার কথা নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও অভিযান চলছে। অভিযানে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন