বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামেও দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (সোমবার) খুলেছে থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট ।
সরকারি নির্দেশনা মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করার কথা জানিয়েছেন মেডিকেল অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।
তিনি বলেন,‘কলেজ খোলার ব্যাপারে আমাদের সব প্রস্তুতি রয়েছে। সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও মেডিকেল কলেজগুলোতে জুমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছে। আর কিছুদিনের মধ্যেই সকল শিক্ষার্থী টিকার আওতায় এসে যাবে।‘
চমেক সূত্রে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএস ১ম বর্ষ,২য় বর্ষ, ৫ম বর্ষ ও বিডিএস ১ম বর্ষ, ২য় বর্ষ, শেষ বর্ষ)এর শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর থেকে হোস্টেল খুলে দেওয়া হয়।
এছাড়া ইউএসটিসির ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজেও পাঠদান শুরু হচ্ছে বলে জানা গেছে ।
বাংলাধারা/এফএস/এফএস












