২০ মার্চ ২০২৬

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি  »

পটিয়া উপজেলার ভাটিখাইন হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ সাকিব (২০) নামের এক বখাটের বিরুদ্ধে।

গত বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টায় ভাটিখাইন হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিলো। সে ভট্টাচার্য হাট রাস্তার মুখে এলে তাকে হঠাৎ একদল বখাটে যুবক জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরে তাকে গাড়িতেই ধর্ষণের চেষ্টা করে। গাড়িটি ভাটিখাইন ষ্ট্রীল ব্রীজ এলাকায় গেলে সে চিৎকার করে। এতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে বখাটেরা মুরালী ঘাটের দিকে পালিয়ে যায়।

ওই ছাত্রীর মা বাদি হয়ে পটিয়া থানায় সাকিব (২০) সহ অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সাকিব ভাটিখাইন উইনিয়নের আবু ছৈয়দের পত্র।

আজ ( ৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছনহরার সর্বস্থরের জনসাধারণ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। এতে ভুক্তভোগীর সহপাঠী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলো।

মানববন্ধনে নেতৃবৃন্দরা দ্রুত বখাটে সাকিবসহ তার সহযোগিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

উপজেলা প্রশাসন ও থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল ছাত্রীটি বিদ্যালয় থেকে এসাইনমেন্টের বিষয় শিরোনাম সংগ্রহ করে দুই সহপাঠীসহ বাড়িতে ফিরছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মদ জানান, পটিয়া থানার ওসি কে আইনগত ব্যবস্থ্যা নেওয়ার জন্য বলা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, অপহরণ চেষ্টর একটি অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের আটকের অভিযান চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন