১৪ মার্চ ২০২৬

স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ নোবেলের বিরুদ্ধে

বাংলাধারা প্রতিবেদন»

ভারতীয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ এর মাধ্যমে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের কারণে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন।

শুধুমাত্র বাইরে নয়, নিজের ঘরেও খানিকটা অপছন্দের পাত্র তিনি। তার বিরুদ্ধে স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও শোনা যায়।

সম্প্রতি নোবেলের স্ত্রী সালসাবিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।’

এদিকে বুধবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন নোবেল। নোবেল ছবিটির ক্যাপশন দিয়েছেন, ‘গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই…’ এটি একটি গানের অংশ হলেও সালসাবিল মাহমুদ অনুমান করছেন, নোবেল গাঁজা খাওয়ার ছবি পোস্ট করেছেন।

পুলিশ কেন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন তুলে সালসাবিল বলেছেন, ‘যদি এখানে ব্যবস্থা নেয়া না হয়, তাহলে যেন কোনো নেশাগ্রস্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘যে দেশে সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক ফেইম অর্জন করা মানুষদের কোনো রকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছামতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে, সে দেশে পরিমনি কেন গ্রেফতার হবে? যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এ স্ট্যাটাস পড়ে, দয়া করে উত্তর দিয়ে যাবেন।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের ‘হেয়’ করে মন্তব্য করেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। র‍্যাবও তাকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান ‘তামাশা’র প্রচারে এমনটা করেছেন। এ যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ