বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়ন নেয়া বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (৮ মার্চ) বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষমেষ নগর আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।
তবে বর্ধিত সভা স্থগিত হলেও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন নিয়ে নেতাদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বরাত দিয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে তা বহাল থাকবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম












