৩০ মার্চ ২০২৬

স্বপ্ন ছুঁতে চাই ১৭৮ রান

বাংলাধারা প্রতিবেদন »

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে ভারত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে বোলাররা তাদের কাজ করেছেন, এবার পালা ব্যাটসম্যানদের।

রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পুরো টুর্নামেন্টের ধারাবাহিকতায় ফাইনালেও নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিং দিয়ে ভারতকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা।

বাংলাদেশের পেসারদের দাপুটে বোলিংয়ে ৪৭ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয় ভারত। টুর্নামেন্টজুড়ে ভারতের সেরা ব্যাটসম্যান যশস্বী জসওয়াল ফাইনালে করেন ৮৮ রান। এছাড়া দিবাংশু সাক্সেনা ২, তিলক ভার্মা ৩৮, অধিনায়ক প্রিয়ম গার্গ ৭, সিদ্ধেশ বীর ০, ধ্রুব জুড়েল ২২, আথার্বা আনকোলেকার ৩, রবি বিস্নয় ২, কার্তিক ত্যাগী ০ ও সুশান্ত মিশ্র ৩ রানে আউট হন। আকাশ সিং অপরাজিত ছিলেন ১ রানে।

বাংলাদেশের পক্ষে অভিষেক দাশ ৩টি, শরীফুল ও সাকিব ২টি এবং রাকিবুল নেন একটি উইকেট।

এর আগে চলতি আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আকবর আলীর দল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন