গিয়াস উদ্দিন, পটিয়া »
চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ সারাদেশে করোনাকালে কমিউনিটি সেন্টারগুলো সম্পূর্ণরূপে বন্ধ ছিল। লকডাউনে কমিউনিটি সেন্টারগুলোর প্রতি মাসের খরচের খাতা বন্ধ ছিল না। বন্ধ ছিলনা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিযুক্ত কর্মচারীদের বেতন। বিদ্যুৎ বিল ছিল করোনা সময় পূর্ব মাসের চেয়ে বেশি। বন্ধ ছিল না কমিউনিটি সেন্টারগুলোর ভাড়া। বিয়ে মানেই শতশত লোকের নানা রকমের আত্মীয় স্বজনেৱ মিলনমেলা জাঁকজমকপূর্ণ আয়োজন আর জমকালো অনুষ্ঠান মানেই হলো বিয়ে।
এক সময় ছিল যখন বাড়ির আঙিনা, খেলার মাঠে কিংবা চলাচলেৱ প্রশস্ত পথ আটকে বিয়ের অনুষ্ঠান করা হতো। এখন বিয়ে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে মানুষ বেছে নিচ্ছে কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল ও হল রুমগুলোকে।
প্রত্যেক কমিউনিটি সেন্টার, হোটেল বা ক্লাব সব ভেন্যুরই রয়েছে কিছু নিয়ম-কানুন। ভাড়ার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো একই৷ সব সেন্টারগুলোরই থাকে নিজস্ব রেফার, খানসামা, লাইটিং ব্যবস্থা, পানি ব্যবস্থা, বাজার সদাই করে রান্নার আয়োজন ব্যবস্থা৷ এছাড়া ডেকোরেশনের কাজও করে থাকে কর্তৃপক্ষ৷ হল ভাড়া ছাড়া বাকি কাজ করতে পারেন আপনি নিজেই। অথবা সবকিছুর দায়িত্ব ছেড়ে দিতে পারন সেন্টারের ওপর৷ তবে ভিন্নতা রয়েছে নামিদামি হোটেল এবং ক্লাবের ব্যাপারে। খাবারের জন্য মেনু হিসেবে মূল্য নির্ধারণ করা। তাই খরচ নির্ধারিত হয় লোক সংখ্যার ওপর।
এছাড়া ১৫ শতাংশ ভ্যাট তো রয়েছেই৷ কমিউনিটি সেন্টারের মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলে জানা যায়, করোনার প্রাদুর্ভাবের কারনে সারাদেশের ন্যায় পটিয়ার কমিউনিটি সেন্টারগুলোর বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কমিউনিটি সেন্টার মালিকপক্ষ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, স্টাফ বেতন, ম্যানেজারদের বেতন, পৌরসভার ট্যাক্স, এছাড়াও রেগুলার স্টাফ বেতন আরো অনেক রকমের খরচ তাদের দুশ্চিন্তার শেষ নেই যেন।
পটিয়া কমিউনিটি সেন্টারগুলোর মালিক পক্ষের একটাই দাবি, স্বল্প পরিসরে যদি তাদের ক্লাব বা কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়া হয়। তাহলে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতির কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে মনে করেন।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কমিউনিটি সেন্টারের মালিক কর্তৃপক্ষ। পটিয়া কমিটিসেন্টার গুলো হচ্ছে- সুগন্ধা কমিউনিটি সেন্টার, মোহছেন আউলিয়া কমিউনিটি সেন্টার, সারাহ কমিনিউটি সেন্টার, হাম কনভেনশন, হল টুডে কনভেনশন , রাইসা কমিউনিটি সেন্টার, রাজমুকুট কমিউনিটি সেন্টার, গাজী কনভেনশন, কর্ণফুলী কমিউনিটি সেন্টার, রয়েল কমিউনিটি সেন্টার, পটিয়া কমিউনিটি সেন্টার, খাজা কমিউনিটি সেন্টার, দ্যা কিং অব পটিয়া, আনন্দনগর কমিউনিটি সেন্টার, বিনিময় কমিউনিটি সেন্টার, পার্টি কমিউনিটি সেন্টার, সালাম আর্কেড, ফোরস্টার কনভেনশন হল, মেগা কমিউনিটি সেন্টার, সালাম কমিউনিটি সেন্টার।
বাংলাধারা/এফএস/এএ












