২০ মার্চ ২০২৬

স্বামীর মার খাওয়ার পরও তার কাছেই ফিরলেন পুনম

বাংলাধারা বিনোদন » 

স্বামী শ্যাম বম্বের হাতে মারধর খাওয়ার পরও তার কাছেই ফিরলেন পুনম পান্ডে। নিজের ইনস্টাগ্রামে শ্যাম বম্বে ফের পুনমের সঙ্গে বিয়ের একটি হাসখুশি ছবি পোস্ট করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে পুনম জানিয়েছেন, ‘আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সবকিছু ঠিক করে নিচ্ছি।’

পুনমের কথার প্রসঙ্গ ধরেই শ্যাম বম্বে বলেন, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমরা আবারও একসঙ্গেই থাকছি।’

পুনম আরও বলেন, ‘আসলে কী জানেন, আমরা দুজন দুজনকেই খুব ভালোবাসি। একে অপরের প্রেমে পাগল, তাই সবকিছু মিটিয়ে নিতেই হবে।’

শ্যাম বম্বে জানান, তারা খুব শীঘ্রই গোয়া থেকে মুম্বই ফিরবেন। 

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জানা গিয়েছিল, স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেছেন পুনম পান্ডে। এমনকি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তার স্বামী তাকে এত মারধর করেছেন যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এমনকি শ্যাম বোম্বের হাতে মার খেয়ে পুনম হাসাপাতালে ভর্তি ছিলেন বলেও জানা যায়। এখানেই শেষ নয়, স্বামী শ্যাম বোম্বে তার ভিডিও বিক্রি করে টাকা রোজগার করেন, এমন অভিযোগ আনেন পুনম।

দুই সপ্তাহ যেতে না যেতেই সেই ‘মিস্টার অ্যান্ড মিসেস বম্বে’র মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। এবার সেই দ্বন্দ্বের অবসান হলো বলে মনে হচ্ছে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন