৫ মার্চ ২০২৬

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু!

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া জমিদার পাড়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১২অক্টোবর) রাতে ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া জমিদার পাড়ার মৃত মো. দেলোয়ারের ছেলে মো. সেলিম প্রকাশ টুনা (৪৫) পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজাকে (৩৮) লাথি মেরে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা জামাল উদ্দিন।

একই অভিযোগ করেন নিহত খাদিজার বড় মেয়ে রুমি আক্তার। তিনি অভিযোগ করে বলেন, আমার আম্মুকে লাথি মেরে আমার আব্বু হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাইন্দং বৃন্দাবনহাট এলাকার জামাল উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (৩৮) সাথে বিয়ে হয় হাপানিয়া গ্রামের জমিদার পাড়ার জনৈক মৃত দেলোয়ারের পুত্র মো. সেলিম উদ্দিন প্রকাশ টুনা’র সাথে। তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে উক্ত গৃহবধূর স্বামী একজন মাদকসেবী। প্রায় সময় পারিবারে ঝগড়া সৃষ্টি করে স্ত্রীকে মারধর করত। এ নিয়ে অনেক সময় সালিশি বিচারও হয়েছে।

ভুজপুর থানা ওসি শেখ আবদুল্লাহ বলেন, থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে ১৩ অক্টোবর সন্ধ্যায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর যদি আত্মহত্যা না হয়ে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিক নিহতের পিতা জামাল উদ্দিন ও তার পরিবার এটি হত্যাকাণ্ড দাবি করছেন এবং মেয়েকে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন