২১ মার্চ ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

বাংলাধারা প্রতিবেদন »

তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

তার পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, হ্যা তিনি পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি।  জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, পক্ষপাত এবং দুর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ করে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই তার সীমাহীন দায়িত্বহীনতা স্পষ্ট হতে থাকে। একের পর এক দুর্নীতির অভিযোগ এবং নানা অপকর্মের দায়ভার নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

সূত্র : বাংলা ইনসাইডার

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন