১৭ মার্চ ২০২৬

হত্যা মামলার সাক্ষ্য দেয়ায় গৃহবধূকে খুন, মূলহোতা গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদক »

হত্যা মামলার সাক্ষ্য দেয়ায় গৃহবধূকে খুন ও নগরীর ইপিজে থানার মাইলের মাথা এলাকায় চাঞ্চল্যকর আবুল বশর হত্যা মামলার মূল আসামি ইরানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে জোরারগঞ্জ থানার ইছাখালী ইকোনমিক জোনের ভাবীর মোড় এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরান নগরীর ইপিজেড থানার ২নং মাইলের মাথা মহব্বত মুন্সীর বাড়ীর আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ২টি হত্যাসহ মোট ৪টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও পড়ুন