বিনোদন ডেস্ক »
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আজ যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন নিপুণ আক্তার।
সোমবার নিপুণের আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে বলেন, নিপুণের পক্ষ থেকে তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন। আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেওয়া হবে।
গত শনিবার অনেক নাটকীয়তার পর শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের কথাও জানায় আপিল বোর্ড। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ জায়েদ খান বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছিলেন। হাইকোর্ট রুল জারি করে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করেন।
এ আদেশের বিরুদ্ধে এবার আপিলে যাচ্ছেন নিপুণ আক্তার।












