বাংলাধারা প্রতিবেদন »
৩১ নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য হাজী আব্দুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাজী আব্দুর রহমান আওয়ামী পরিবারের দুঃসময়ের সাহসী যোদ্ধা। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন রাজপথের পরীক্ষিত ও বিশ্বস্ত যোদ্ধাকে হারালো।
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাধারা/এফএস/এআর












