৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে অস্ত্রসহ আটক ১

হাটহাজারী প্রতিনিধি  »

হাটহাজারীতে অভিযান চালিয়ে গুলি ও দেশীয় অস্ত্রসহ আবুল হাসেম রমজান (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (২৫জুলাই) উপজেলা মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি ফটিকছড়ি উপজেলা দৌলতপুর গ্রামের জামাল চৌধুরীর বাড়ির মৃত দেলোয়ার হোসেন এর পুত্র। বর্তমানে তিনি হাটহাজারীতে থাকেন বলে জানান পুলিশ।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব শর্মা জানান, শনিবার দিবাগত রাতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অস্ত্রসহ রমজানকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৬-৭ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন