২৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি»

“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামে হাটহাজারীতে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২১”পালিত হয়।

বুধবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে সকালে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যেগে উপজেলা প্রশাসনের দুর্যোগ ও ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রান মন্ত্রণালয়ে সহযোগিতার ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া” অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ এর সভাপতিত্বে উপজেলা সমবায় কমকর্তা বিজয় কৃষ্ণ নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

উপজেলা  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃশাহাজাহান এর নেতৃত্বএতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,  উপজেলা সহঃকমিশনার (ভূমি)আবু রায়হান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন